ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

যোগ্য নেতৃত্বের অভাবে ড. কামালকে বেছে নিয়েছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। দীনতায় ভোগা এই দলে কোনো যোগ্য লোক নেই বলেই তারা ড. কামাল হোসেনের মতো একজন দলত্যাগকারী নেতাকে বেছে নিয়েছে। তারা যে ৭ দফা দিয়েছে তার সবকটি সংবিধান পরিপন্থি। কোনটাই গ্রহণযোগ্য নয়।

শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২২ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল এবং বিচারে যাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসির হুকুম হয়েছে তিনি তাদের সঙ্গে জোট করেছেন। তবে জাতীয় ঐক্য ফ্রন্ট আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভা শেষে খাদিজা আক্তার স্বপ্নাকে আহ্বায়ক এবং রেহানা ফেরদৌস ও সালসাবিন আফরিনকে যুগ্ম-আহ্বায়ক করে জেলা যুব মহিলা লীগের ১১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন মন্ত্রী।

খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন মন্ত্রীপত্নী ও সমাজ সেবিকা আনোয়ারা আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

যোগ্য নেতৃত্বের অভাবে ড. কামালকে বেছে নিয়েছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮