ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

২৭ তারিখ হলো ঘণ্টা বাজানোর মিটিং: শামীম ওসমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ২৭ তারিখ (অক্টোবর) হলো ঘণ্টা বাজানোর মিটিং। সবাই এক থাকেন। যারা আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের সঙ্গে রাজনৈতিক চর্চা তো দূরের কথা কোনো আপস নেই। ‘মা বইলা গো কওয়ার সুজোগ দিমুনা জামায়াত-বিএনপিকে।’

শনিবার বিকালে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ হলো রাজনীতির সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সারা দেশে তা ছড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, নরসিংদীর জঙ্গিদের সঙ্গে লিংক রয়েছে নারায়ণগঞ্জের জঙ্গিদের। কয়েক দিন আগে ফতুল্লায় গোপন বৈঠক থেকে ৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জানতে পারলাম ওই গোপন বৈঠকে ২৫ জন জঙ্গি ছিল। তাদের মধ্যে অনেকেই পালিয়ে গেছে। জঙ্গিদের বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন। নারায়ণগঞ্জে কোনো জঙ্গির ঘাঁটি হতে দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা আব্দুল খালেক, থানা স্বেচ্ছাবেকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফাইজুল হক, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, আতাউর রহমান নান্নুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

২৭ তারিখ হলো ঘণ্টা বাজানোর মিটিং: শামীম ওসমান

আপডেট সময় ০৯:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮