ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

বাস ফেলে সড়কে জাপার প্রতিবন্ধকতা

অাকাশ জাতীয় ডেস্ক: 

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে আসা জাতীয় পার্টির কর্মীদের বহন করা বাসগুলোর কারণে আশেপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে কয়েক ঘণ্টা। বাসগুলো রাস্তার দুই পাশ দখল করে রাখা হয় শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন মোড় এবং শিল্পকলা একাডেমির সামনের সড়কে।

নেতা-কর্মীদের খাবারের জন্য পলিথিনে ভরে দেয়া হয়েছিল খিচুরি। কিন্তু নিম্নমানের বলে বহুজন সে খিচুরি খাননি। আর রাস্তায় সেসব খিচুরি ফেলে রাখতে দেখা যায়। পথশিশুরাও সেগুলো কুড়িয়ে নেয়নি।

শনিবার সকালে রাজধানীতে এই মহাসমাবেশের আয়োজন করা হয় জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নামে। রাজধানী এবং আশেপাশে নারায়ণগঞ্জের একটি এলাকা ছাড়া এই জোটের তেমন শক্তি নেই বললেই চলে। ফলে প্রধানত উত্তরবঙ্গ এবং দেশের বিভিন্ন এলাকা থেকেই নেতা-কর্মীরা এসেছে এই সমাবেশে। আর তাদেরকে বহনকারী গাড়িগুলো এসেছে রাতেই।

সেসব গাড়ি সমাবেশ স্থল থেকে দূরে কোথাও রাখার বদলে আশেপাশের সড়ক দখল করে রাখাতেই মনস্থির করে জাতীয় পার্টির কর্মীরা। আবার রাস্তার যেটুকু জায়গা ফাঁকা ছিল, সেটুকুতেও নেতা-কর্মীরা মিছিল করেছেন পুরোটা সময় জুড়ে।

এসব কারণে শাহবাগ মোড় থেকে মৎস্যভবন পর্যন্ত দুই পাশে বাস দখল করে রাখায় এই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলোকে দুই পাশেই আটকে থাকতে দেখা যায় দীর্ঘক্ষণ। এক পর্যায়ে মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় হয়ে চলাচলকারী যানবাহনগুলোকে কাকরাইল হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে চলতে দেখা যায়।

সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরাও এই সুযোগে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা উদ্যানসহ আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখেছেন। কেউ কেউ করছেন মিছিল।

রমনা পার্কের ভেতরেও জটলা দেখা গেছে জাতীয় পার্টির নেতা-কর্মীদের। সেখানেও তারা নানা খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট এবং মোড়ক ফেলে পরিবেশ নষ্ট করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ ঘণ্টা হাজতবাসের অভিজ্ঞতা সম্পর্কে যা বললেন নুসরাত

বাস ফেলে সড়কে জাপার প্রতিবন্ধকতা

আপডেট সময় ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮