ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, স্বপ্ন দেখারও সুযোগ নেই ঐক্যফ্রন্টের : হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর ক্ষমতার স্বপ্ন দেখারও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হানিফ।

সংসদ সদস্য হানিফ বলেন, ‘ক্ষমতার স্বপ্ন তাদের দেখার কোনো সুযোগ নেই। আর এই জোটের কে প্রধানমন্ত্রী হবে না হবে। ক্ষমতায় যেতে পারলে তো মন্ত্রী প্রধানমন্ত্রীর হিসাব আসবে।’

ঐক্যফ্রন্টে যুক্ত রাজনৈতিক দলগুলো বিদেশিদের কাছে ধরনা দিয়ে যাচ্ছে জানিয়ে হানিফ বলেন, ‘জনগণের প্রতি তাদের আস্থা নেই। এদের আস্থা হচ্ছে বিদেশিদের প্রতি। এ জন্যই বিদেশিদের কাছে ধরনা দেওয়ার জন্য প্রথমে গিয়েছেন। একটা জোট গঠন করে প্রথমেই তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে বিদেশিদের কাছে তাদের দাবিদাওয়া নিয়ে গেছে। তো অপেক্ষা করুক। বিদেশিরা যদি কখনো তাদের ক্ষমতায় বসায়, তারা যেন তখন ক্ষমতায় আসে।’

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, স্বপ্ন দেখারও সুযোগ নেই ঐক্যফ্রন্টের : হানিফ

আপডেট সময় ০৯:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮