ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নৌকা ভাসলে বাংলাদেশ হাসবে: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচনে নৌকা যদি ভাসে বাংলাদেশ হাসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। নৌকা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে বলেও মনে করেন তিনি।

দিনাজপুরের বিরল উপজেলায় রাজারামপুর ইউনিয়নের ‘উত্তর পলাশবাড়ী-২’ গুচ্ছগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। দেশের উন্নয়ন ধরে রাখার জন্য নৌকার দরকার।’

‘২০১৪ সালের নির্বাচন ঠেকানোর জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রকারীরা এখনও আছে। গতবারও তাদের আমরা পরাজিত করেছি, এবারও তাদের পরাজিত করবো। নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধি এগিয়ে যেতে হবে।’

খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষ গৃহহীন থাকবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে আস্তে আস্তে গৃহহীনের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ মানুষের আবাসনের ব্যবস্থা করা।’

‘বঙ্গবন্ধু যে গুচ্ছগ্রামের উদ্বোধন করেছিল, কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার মানুষকে ঘরছাড়া করেছিল। শেখ হাসিনা মানুষের গৃহের ব্যবস্থা করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা সাইয়িদা ইসলাম, পৌরসভা মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ

নৌকা ভাসলে বাংলাদেশ হাসবে: খালিদ

আপডেট সময় ০৩:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮