ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল

আকাশ বিনোদন ডেস্ক:

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

জুমার নামাজ শেষে প্রিয় শিল্পীর জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত-অনুরাগীরা। জানাজায় অংশ নেন সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সাংবাদিক, সুশীল ব্যক্তিবর্গ ও হাজারও সাধারণ মানুষ।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা আবু সালেহ সাইফুল্লাহ।

সুশৃঙ্খলভাবে জানাজা অনুষ্ঠিত করতে জাতীয় ঈদগাহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব সদস্য।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাধারণ মানুষ।

বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে জানাজার জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ আনা হয় জাতীয় ঈদগাহ ময়দানে।

বিশিষ্ট সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি চট্টগ্রামে। সেখানেই তাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল

আপডেট সময় ০৩:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮