ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসি মাহবুবের পদত্যাগ দাবি করেনি আ. লীগ: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মাহবুব তালুকদারের বিষয়টি নিয়ে কেন এত হৈচৈ হচ্ছে তা আমি জানি না।’ তিনি আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগ থেকে কোনো পদত্যাগ দাবি করছি না।’

আজ বৃহস্পতিবার সেতুভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

গতকাল বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগের আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের গোপনীয় বিষয় প্রকাশ্যে বলায় তিনি খুব অন্যায় করেছেন বলে মন্তব্য করেন নাসিম। রাজধানীর ধানমণ্ডিতে ১৪ দলের সভা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মাহবুব তালুকদারের বিষয়টি নিয়ে কেন এত হৈচৈ হচ্ছে, তা আমি জানি না। একজন একটা প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তাঁর পদত্যাগ দাবি করতে হবে, আমি মনে করি না এর পেছনে কোনো যৌক্তিকতা আছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘উনি স্বেচ্ছায় পদত্যাগ করলে সেটা তাঁর ব্যাপার। আমরা আওয়ামী লীগ থেকে কোনো পদত্যাগ দাবি করছি না।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। স্বাভাবিক কারণে ভারত চাইবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকুক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসি মাহবুবের পদত্যাগ দাবি করেনি আ. লীগ: সেতুমন্ত্রী

আপডেট সময় ১০:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮