ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খায়রুল হক জুডিশিয়াল ক্রাইম করেছেন : মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জুডিশিয়াল ক্রাইম করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, যিনি পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রক্ষা করে আসলেন, এখন তিনি কোন মুখে বলছেন, এই রায় ভুল হয়েছে, আর্টিক্যাল ৯৬ মার্শাল‘ল এর অধীনে করা হয়েছিল। সুতরাং এটাকে রাখাটা ঠিক হয়নি। তাহলে আপনি কেন মার্জনা করেছিলেন। আপনি পঞ্চম সংশোধনীর রায়ে সেটা কেন বাতিল করে দেননি? জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক ‘মানবাধিকার কনভেশনে’ তিনি এ অভিযোগ করেন। ব্যারিস্টার মওদুদ বলেন, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড; এটা হলো একটা জুডিশিয়াল ক্রাইম। এবিএম খায়রুল হক হ্যাজ কমিটেড ইন জুডিশিয়াল ক্রাইম। এটা বিচারিক একটা অপরাধ তিনি করেছেন। বর্তমান সরকারের একজন বেতনভুক কর্মকর্তা হিসেবে তার সারা জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি সরকারের যে দালালিতে নেমেছেন সেটা আমাদের সরকারি আচরণবিধির পরিপন্থি। তার উচিৎ হবে অবিলম্বে পদত্যাগ করা।

ষোড়শ সংশোধনী রায়ে বিরুদ্ধে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী বলেন, পৃথিবীর কোথায়ও এমন নজীর নেই। উচ্চতর আদালতের একটি রায়ের বিরুদ্ধে সরকার আন্দোলন করে। এটা ভয়ঙ্কর। আমরা বুঝতে পারছি না, কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে!

‘গুম, খুন, অপহরণ ও জুলুম-নির্যাতন বিরোধী’ এ কনভেনশনে ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা বলে এসেছি বিচারবিভাগ আছে কিন্তু সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। নিম্ন আদালত একেবারেই স্বাধীনভাবে কাজ করতে পারে না। কারণ তারা এখনও প্রশাসনের অধীনেই কাজ করে। যদিও বিচারবিভাগ পৃথকীকরণ করা হয়েছে কিন্তু নিম্ন আদালত এখনও সম্পূর্ণভাবে আইন মন্ত্রনালয়ে নিয়ন্ত্রণে। সবকিছুই এখন প্রশাসনের নিয়ন্ত্রণে চলছে।

লেবার পার্টির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী ফরিদউদ্দিনের সভাপতিত্বে আলোচনা দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নারায়নগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান ও শ্রমিক নেতা আবদুল মান্নান বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খায়রুল হক জুডিশিয়াল ক্রাইম করেছেন : মওদুদ

আপডেট সময় ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭