ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

একজন গোলমেশিন খুঁজছে রিয়াল মাদ্রিদ। তাদের রাডারে অনেকে থাকলেও প্রধান টার্গেট এখন ইডেন হ্যাজার্ড। স্প্যানিশ পত্রিকা ‘ওকে দারিও’ জানাচ্ছে, বেলজিয়াম তারকাকে দলে পেতে চেলসির জন্য গ্যারেথ বেলকে ছেড়ে দিতে রাজি রিয়াল।

হ্যাজার্ড নিজমুখে একাধিকবার জানিয়েছেন, রিয়াল তার ‘স্বপ্নের ক্লাব’। দিনকয়েক আগেও এ কথা বলেছেন। কিন্তু তিনি এও জানিয়েছেন, এই জানুয়ারিতে অন্তত চেলসি ছাড়ছেন না। হ্যাজার্ডকে দলে নিলে যে অনেক বেশি বেতন দিতে হবে, সেটা ভালো করেই জানে রিয়াল। তাই আর্থিক ভারসাম্যের জন্য হ্যাজার্ড চুক্তিতে বেলকে ‘বিনিময়’ হিসেবে ব্যবহার করতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

যদিও গোল ডটকম জানাচ্ছে, চেলসির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ডকে দলে টানতে বহু কাঠখড় পোড়াতে হবে রিয়াল মাদ্রিদকে। হ্যাজার্ডের সঙ্গে রিয়াল পাখির চোখ করেছে ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টার্লিংকেও। দু’দিন আগে স্পেনের বিপক্ষে জোড়া গোল করার পর ম্যানচেস্টার সিটি তারকার দিকে চোখ একটু বেশি বড় করেই তাকাচ্ছে রিয়াল।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্টার্লিংকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে। এই দু’জনের সঙ্গে রিয়ালকে জড়িয়ে নাম ভাসছে মোহামেদ সালাহ’রও। শুধু রিয়াল নয়, লিভারপুলের মিসরীয় তারকার দিকে নাকি চোখ রাখছে বার্সেলোনাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

আপডেট সময় ১০:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮