ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আয়রন ছাড়াই কাপড়ের ভাঁজ দূর করার ৪ কৌশল

আকাশ নিউজ ডেস্ক:

কুঁচকানো বা ভাঁজ পড়া কাপড় পরতে ভালো লাগে না। কিন্তু সবসময় কাপড় আয়রন করতে মন চায় না। তবে কিছু কৌশল জানা থাকলে কুঁচকানো কাপড়ও দেখতে ফিটফাট লাগতে পারে।

আসুন জেনে নেই আয়রন ছাড়াই কাপড়ের ভাঁজ দূর করার কৌশল।

ভিনিগার :

একটি স্প্রে করার বোতলে এক ভাগ ভিনিগার আর তিনভাগ গরম পানি ভরে নিন। এবার আপনার টি-শার্ট বা যে কোনো পোশাকের পুরোটাতে ভালো করে বোতলের পানি দিয়ে স্প্রে করে নিন৷ টি-শার্টটি শুকিয়ে যাবার পর দেখবেন কোথাও কুঁচকানো ভাব বা ভাঁজ নেই। শুধু তাই নয় ভিনিগারের কোনো গন্ধও থাকবেনা টি-শার্টে।

ড্রায়ার মেশিন :

স্প্রে করার বোতলে পানি ভরে কাপড়ে স্প্রে করে নিন। এবার স্বাভাবিক তাপে মাত্র দশ মিনিটের জন্য ড্রায়ারে ঢুকিয়ে অন করে দিন। আপনি তৈরি হয়ে নিন। এর মধ্যে শার্টটাও হয়ে যাবে। এবার সোজা মেশিন থেকে শার্টটা বের করে পরে নিন। দেখবেন কোথাও কোনো ভাঁজ আপনার চোখে পরবেনা।

বিকল্প কৌশল :

এক মুঠো বরফের টুকরো ভাঁজ পড়া কাপড়সহ ড্রায়ারে ঠুকিয়ে দিন। এবার ড্রায়ারটি সবচেয়ে বেশি তাপে মাত্র পাঁচ মিনিট চালিয়ে দিন। দেখবেন গরম ভাপে কেমন ম্যাজিকের মতো তাড়াতাড়ি কাপড়ের ভাঁজগুলো চলে গেছে।

হেয়ার ড্রায়ার :

যে পোশাকটি পরতে চান সেটি একটি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে কাপড়ের ভাঁজে পানি স্প্রে করি দিন। তারপর হেয়ার ড্রায়ারের তাপ একদম কমিয়ে দিয়ে কাপড়ের ওপর কিছুক্ষণ ধরে রাখুন। তাকিয়ে দেখবেন সব ভাঁজ উধাও!

বাথরুমে গরম পানির ভাপ :

গোসল করতে হবে আবার শার্টটাও আয়রন করতে হবে। ভাঁজ করা শার্ট বা অন্যকিছু বাথরুমের কোথাও ঝুলিয়ে রেখে দিন। এবার গরম আর ঠাণ্ডা পানি মিশিয়ে আরাম করে গোসল করে নিন। গোসল শেষে দেখবেন গরম পানির ভাপে শার্টের সব ভাঁজ সোজা হয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

আয়রন ছাড়াই কাপড়ের ভাঁজ দূর করার ৪ কৌশল

আপডেট সময় ১০:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮