ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কূটনীতিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরবেন বিশিষ্ট আইনজীবী ও নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামাল হোসেন।

এ জন্য বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর একটি হোটেলে তিনি কূটনীতিকদের সম্মানে একটি চা চক্রের আয়োজন করেছেন। বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

ড. কামাল হোসেন আগামীতে সবদলের অংশগ্রহণে এবং নির্দলীয় সরকারের অধীনে একটি অর্থবহ অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবির যৌক্তিকতা তুলে ধরবেন।

এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত সাত দফা দাবি এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় তাদের ১১ দফা লক্ষ্য নিয়েও কথা বলবেন। বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডিসহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদলগুলোর শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পৃক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বুধবার যুগান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার হোটেল লেকশোরে কূটনীতিক এবং দাতাসংস্থার প্রতিনিধিদের সম্মানে একটি চা চক্রের আয়োজন করেছেন ড. কামাল হোসেন। অনুষ্ঠানে আমিও উপস্থিত থাকব। দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্যসহ নানা বিষয় তিনি তাদের অবহিত করবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কূটনীতিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন ড. কামাল

আপডেট সময় ০৯:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮