ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

দুর্গাদেবী এমন সময় এলেন যখন দেশের মানুষ অশান্তিতে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্গাদেবী এমন সময় মানুষের মাঝে বিরাজ করছেন যখন এ দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে। এই অবস্থায় দেশের মানুষ শান্তিতে নেই। সকল সুখ-শান্তি বিনাশ করেছে বর্তমান এই সরকার।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। কারও মতপ্রকাশের অধিকার নেই। বিএনপির নেতাকর্মীরা ঘর থেকে বের হলেই পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। আজগুবি ও গায়েবি ঘটনায় হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে বর্তমান অগণতান্ত্রিক সরকার। খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।

তিনি বলেন, দুর্গাদেবী এমন সময় মানুষের মাঝে বিরাজ করছেন যখন এ দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে। এই অবস্থায় দেশের মানুষ শান্তিতে নেই। সকল সুখ-শান্তি বিনাশ করেছে বর্তমান এই সরকার। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কোনো ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা, উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

দুর্গাদেবী এমন সময় এলেন যখন দেশের মানুষ অশান্তিতে: ফখরুল

আপডেট সময় ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮