ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

ঐক্যজোটের শুরুতেই ২ উইকেটের পতন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তেল আর পানি একসঙ্গে মিশে না। নানা দলের সংমিশ্রনে যে ঐক্য জোট তা ভাঙনপ্রবণ।

ভাঙনপ্রবণ এ ঐক্যে শুরুতেই দেখা গেল, জোটের দুদলের দুই উইকেটের পতন হয়েছে। দুই উইকেটের পতনের পর বোঝা যাবে জোট থেকে আরও কত উইকেট ঝরে যাবে।

বুধবার নিজ নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে কেন্দ্রীয় পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক রয়েছেন। তিনিও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

বিএনপির এখন একজন নেতার দরকার। তাদের নিজেদের মধ্যে কোনো নেতা নেই। খালেদা ও তারেক জিয়া ছাড়া তাদের আর কোনো নেতা নেই। দলের অনেক সিনিয়র নেতা থাকলেও তাদের বাদ দিয়ে কেন বিএনপি ড. কামাল হোসেনের কাঁধে ভর করেছে, তা আমাদের জানা নেই।

মন্ত্রী বলেন, জাতীয় ঐক্য জোটের সাত দফা অযৌক্তিক, অবাস্তব ও অসাংবিধানিক। এ সাত দফা নতুন আরেক ষড়যন্ত্র। আগামী ১৫ দিন পরই নির্বাচনের তফসিল। এর মধ্যে সাত দফা মানার কোনো যৌক্তিকতা নেই।

কাদের বলেন, জাতীয় ঐক্যজোট হল একটি জগাখিচুড়ি। এটি জাতীয় ঐক্য নয়। ঐক্যজোট আসলে কি করবে সেটিই বলা মুশকিল। তারা আসলে নির্বাচন করবে, না নির্বাচন বানচাল করার জন্য এ জোট করেছে তা দেখার বিষয়।

তিনি বলেন, তেল আর পানি একসঙ্গে মিশে না। নানা দলের সংমিশ্রণে যে ঐক্যজোট তা ভাঙনপ্রবণ। ভাঙনপ্রবণ ঐক্যে শুরুতে দেখা গেল, জোটের দুদলের দুই উইকেটের পতন হয়েছে। দুই উইকেটের পতনের পর বোঝা যাবে জোট থেকে আর কত উইকেট ঝরে যাবে। তা সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে।

মন্ত্রী বলেন, আমাদেরও ১৪-দলীয় মহাজোট আছে, জাতীয় পার্টি আমাদের সঙ্গে আছে। তাদের সঙ্গে আমাদের সমঝোতাও আছে, তারা জোটেও আছে। সামনে জোটের এবং রাজনৈতিক মেরুকরণের গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে আমাদের ১৪ দল।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন গাভাস্কার, দিলেন কড়া বার্তা

ঐক্যজোটের শুরুতেই ২ উইকেটের পতন: কাদের

আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮