ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মোর্ত্তজা বহিষ্কার, মুকাদ্দিমের নেতৃত্বে ২০-দলীয় জোটে এনডিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে খন্দকার গোলাম মোর্ত্তজাকে বহিষ্কার করা হয়ে‌ছে।

দল‌টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। তার নেতৃত্বেই দলটি ২০-দলীয় জোটে থাকবে বলে জানা গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ওসমান গনি পাটোয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে।

মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওসমান গনি পাটোয়ারী এক বিবৃতিতে জানিয়েছেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭(ক)(খ)(গ)(ঘ) ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় শৃঙ্খলাভঙ্গ, দল ও ২০-দলীয় জোটবিরোধী কার্যকলাপ এবং সবশেষ জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, ইতিপূর্বে জোট ও সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি ও তার অঙ্গ সংগঠনসমূহকে এবং ২০-দলীয় জোটসহ সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে দ‌লের চেয়ারম্যান হিসেবে মো. আব্দুল মুকাদ্দিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মো. জিয়াউল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩০ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল ভেনেজুয়েলা

মোর্ত্তজা বহিষ্কার, মুকাদ্দিমের নেতৃত্বে ২০-দলীয় জোটে এনডিপি

আপডেট সময় ০৩:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮