ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মুসলিম তরুণীর ‘মিস এশিয়া’ মুকুট জয়

আকাশ বিনোদন ডেস্ক: 

৫০ বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় শরিফা আকিল নামে এক ফিলিপিনো মুসলিম তরুণী ‘মিস এশিয়া প্যাসিফিক’ মুকুট জয় করলেন। ফিলিপিনো সুন্দরীদের মুকুট জয়ের এটি পঞ্চম ঘটনা।

৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রাজিল সুন্দরী গ্যাব্রিয়েলা পালমা হয়েছেন প্রথম রানার-আপ।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানার-আপ হয়েছেন যথাক্রমে কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ, মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক ও ভেনেজুয়েলা সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা। ‘মিস এশিয়া’ শিরোপা জয়ের পর শরিফা বলেন, বিশ্বজুড়ে ভয়ংকর সমস্যা সাইবার ক্রাইমকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে তথ্য-প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে।

ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে বিভিন্ন দেশের ৫০ জন সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে নিউইয়র্কের মারজানা চৌধুরী ২০তম স্থান দখল করেছেন।

‘মিস বাংলাদেশ’ হিসেবে শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সিলেটের সন্তান মারজানা এই প্রতিযোগিতায় অংশ নেন।

২০১৫ সালে হিয়াম হাফিজুদ্দিনের নেতৃত্বে ‘মিস বাংলাদেশ ইউএস’ প্রতিষ্ঠার পর কয়েক বছরে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সুন্দরীদের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠিয়েছেন। আর ম্যানিলায় মিস এশিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের এটি ছিল দ্বিতীয় ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মুসলিম তরুণীর ‘মিস এশিয়া’ মুকুট জয়

আপডেট সময় ০২:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮