ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে। শুরুতেই ধাক্কার কারণ, উদ্দেশ্য খারাপ। জগা-খিচুরির ঐক্য, জাতীয় ঐক্য হতে পারে না। তাদের ঐক্যের প্রতি জনগণের বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তি, দেশে অশুভ চক্রান্ত শুরু করেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দলটি দেশে-বিদেশে চক্রান্ত করছে। আগামী নির্বাচনে অশুভ সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে।

তিনি আরো বলেন, দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের সঙ্গে জনগণ আছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম, আগামীতে থাকবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৯:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮