ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের

জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটে

অাকাশ জাতীয় ডেস্ক:

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ নিজেদের সাত দফা দাবি আদায়ে দেশব্যাপী জনমত গড়ে তুলতে সিলেটে প্রথম সমাবেশের ঘোষণা দিয়েছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ৩টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এ কর্মসূচি ঘোষণা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন।

এছাড়া বিএনপিপন্থী পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আ স ম রব বলেন, আগামী ২৩ অক্টোবর হজরত শাহজালাল ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারতের পর সেখানে সিলেটে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি শরিকদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন। অপরটি হচ্ছে সমাবেশ, মহাসমাবেশ অনুষ্ঠান।

আ স ম আব্দুর রব বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, কর্তৃত্ব, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জনগণ ও ফ্রন্টের নেতাকর্মীদের উদ্দেশে আমরা প্রথম কর্মসূচি দিচ্ছি আগামী ২৩ অক্টোবর সিলেটে প্রোগ্রাম হবে। এরপর দেশের সব বিভাগ ও মহানগরীতে কর্মসূচি পালন করা হবে। এর আগে অবশ্যই আমরা হজরত শাহজালালের মাজার জিয়ারত করব।

তিনি বলেন, সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভাগীয় শহর ও মহানগরে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

এসব কর্মসূচি পালনে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে জেএসডি সভাপতি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে পারি সে জন্য সরকার ও প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই।

বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির নেতাদের নাম গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দফা ও ১১ দফা লক্ষ্য নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য, গণফোরামকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটে

আপডেট সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮