ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টকশোর নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রতিদিন টেলিভিশনে টকশোর নামে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে সমালোচনা করে যাচ্ছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও জনগণের কথা বলার স্বাধীনতা আছে বলেই তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে।

তিনি বলেন, এর পরেও যারা বলছেন দেশে জনগণের বাকস্বাধীনতা নেই, এটা চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের দত্তপাড়া পূজা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘মানুষ এখন ডিজিটাল আতঙ্কে ভুগছে’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার করা হলেই বিএনপি বলছে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতে কি বিএনপি স্বীকার করে নিচ্ছে সব সন্ত্রাসী বিএনপির নেতাকর্মী।

তিনি বলেন, আইনের আওতার বাইরে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেই তাদের সবসময় আতঙ্ক আছে।

এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিস্টার গৌরব চাকীসহ হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

টকশোর নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে: হানিফ

আপডেট সময় ০৫:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮