ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলিকপ্টারে করে ত্রাণ দিতে গেলেন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বন্যার্তদের মধ্যে ত্রাণ দিতে আজ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে শেরপুর জেলায় যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এরপর এরশাদ জেলা সদরের চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান নামক স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির আমলে মানুষ গুম হয় নাই, খুন হয় নাই। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে। সে কথা মানুষ ভুলে নাই। সেই সুদিন আবার ফিরে আসবে, জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।’

বিএনপিকে দোষারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। বিএনপির অবস্থা ম্রীয়মাণ। অনেক অত্যাচার করেছে তারা, অনেক অবিচার করেছে মানুষের ওপর, আমাদের ওপর। আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে, আমি খেটেছি।’

শেরপুর জেলা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন। বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

পরে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ। এরপর জামালপুর জেলার বকশীগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হেলিকপ্টারে করে ত্রাণ দিতে গেলেন এরশাদ

আপডেট সময় ১০:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭