ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

ফখরুদ্দীনের উপদেষ্টার সঙ্গে ঐক্য নিয়ে ফখরুলকে শরিকদের প্রশ্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে নতুন যে জোটের যাত্রা শুরু হয়েছে এতে ফখরুদ্দীনের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ২০ দলের শরিকরা। এ ব্যাপারে তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সরাসরি প্রশ্ন করেছেন। তবে ‘কৌশলী’ জবাব দিয়ে ফখরুল শরিকদের আশ্বস্ত করেছেন বলে সূত্রে জানা গেছে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নবগঠিত জাতীয় যুক্তফ্রন্ট নিয়ে আলোচনা হয়।

দীর্ঘ আলোচনা ও গুঞ্জনের পর গত শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নিয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে জোটের যাত্রা শুরু হয়। সেখানে বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে যায়। কয়েকটি রাজনৈতিক দলের বাইরে মইনুল হোসেন ও জাফরুল্লাহ চৌধুরী এই জোটে বিশেষ গুরুত্ব পান।

জোট গঠনের পর আজ ছিল ২০ দলের প্রথম বৈঠক। সেখানে একটি শরিক দলের মহাসচিব ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ সঙ্গে এক এগারোর সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের থাকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সেই সরকারের সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, একথা বলার পর বিএনপি মহাসচিব তাকে থামিয়ে দিয়ে বলেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। যারা আসবে তাদেরকে স্বাগত জানাবো।

এ সময় ফখরুল জানান, মইনুল হোসেন ও জাফরুল্লাহ চৌধুরী ব্যক্তি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টে আছেন।

ফখরুদ্দীনের উপদেষ্টা মইনুল হোসেন ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তথ্য, আইন, বিচার, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বিএনপি বরাবর অভিযোগ করে আসছে, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টাসহ নানাবিধ চেষ্টা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

ফখরুদ্দীনের উপদেষ্টার সঙ্গে ঐক্য নিয়ে ফখরুলকে শরিকদের প্রশ্ন

আপডেট সময় ০১:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮