ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

কূটনীতিকদের সর্বশেষ পরিস্থিতি জানালো আ.লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ বৈঠক করেছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে। সেখানে আওয়ামী লীগের নেতারা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলগুলোর সাংবিধানিক অধিকার প্রসঙ্গ বৈঠকে আলোচনা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার কথা কূটনীতিকদের কাছে তুলে ধরে সরকারি দল।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্যসহ অনেকগুলো দেশের প্রায় ৭০ জন কূটনীতিক অংশ নেন ওই মতবিনিময় সভায়।

সভার শুরুতে কূটনীতিকদের ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তারেক রহমানের ‘সম্পৃক্ততা ও ভূমিকার’ কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। পরে কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত চারজন তাদের ওই সময়ের ভয়াবহতা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। আহত হওয়ার ফলে যে শারীরিক, মানসিক নির্মম যন্ত্রণা ভোগ করছেন তা তুলে ধরেন আহতরা। তারা বাংলায় বর্ণনা করেন, অন্য একজন সেটা ভাষান্তর করে কূটনীতিকদের কাছে তুলে ধরেন। এ সময় কূটনীতিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এমন প্রশ্ন ছিল আমেরিকান এক কূটনীতিকের। কূটনীতিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠান করার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। বিষয়টি তারা ভালো জানেন। তবে আমাদের ধারণা চলতি বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

একটি দেশের কূটনীতিক নির্বাচনের সময় বিএনপিকে প্রচার চালাতে সুযোগ দেয়া হবে কী না, প্রতিবন্ধকতা থাকবে কী না, সব রাজনৈতিক দল সমানভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবে কী না এ বিষয়ে জানতে চান। জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচনকালে সব প্রশাসনিক ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচনে যারা আসবে, সেই সব দল প্রচার-প্রচারণার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তাদের প্রচার-প্রচারণা চালাবে। এখানে আমাদের (আওয়ামী লীগ) কোনো ভূমিকা নেই।

কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, আজকের বৈঠকে প্রায় ৭০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। এটা ছিল আমাদের নিয়মিত বৈঠকের একটি। প্রায় সময় আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করি।

শাহ আলী ফারহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

কূটনীতিকদের সর্বশেষ পরিস্থিতি জানালো আ.লীগ

আপডেট সময় ০১:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮