ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

বার্সেলোনায় ভিড়ের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে হামলা, নিহত ১৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকার ব্যস্ততম রাস্তায় ভিড়ের মধ্যে কাভার্ডভ্যান চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।

বিবিসি জানিয়েছে, হামলার সময় প্ল্যাকা কাতালুনিয়া নামে ওই পর্যটন এলাকায় অনেক মানুষ ছিল। এ কারণে বহু হতাহত হতে পারে বলে পুলিশের সূত্র জানিয়েছে। বার্সেলোনার পুলিশ এই হামলাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে বলেও বিবিসির খবরে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, জমায়েতের ওপর ভ্যান উঠিয়ে বেশ কয়েকজনকে আঘাতের পর চালক ও অন্য একজন ব্যক্তি হেঁটে গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। ওই দুই হামলাকারীই সশস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এক টুইটে বার্সেলোনা পুলিশ হামলাস্থলে মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মেট্রো ও রেলস্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে পুলিশ।

দি ইনডিপেনডেন্টের খবরে জানানো হয়, হামলার পর আতঙ্কিত মানুষ স্থানীয় হোটেল ও ক্যাফেগুলোতে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্পেনের বার্সেলোনার প্ল্যাকা কাতালুনিয়া এলাকায় এর আগেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়। প্রায় ৩০ বছর আগে ১৯৮৭ সালের ওই গাড়িবোমা হামলায় শহরটিতে ২১ জন নিহত হয়, আহত হয়েছিল অন্তত ৪৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

বার্সেলোনায় ভিড়ের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে হামলা, নিহত ১৩

আপডেট সময় ০৩:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭