ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সৌদি আরবে ছয়টি বহুতল ভবনে একসাথে আগুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় ছয়টি বহুতল ভবনে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ভবনগুলো থেকে অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্র ‘আল বালাদে’ এ ঘটনা ঘটে। আগুন লাগার স্থান আল বালাদের পবিত্র শহর মক্কা এবং মদিনার প্রবেশদ্বার হিসেবে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকালে অন্তত এক ডজনেরও বেশি অগি্ননির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রথমে একটি চারতলা ভবনে আগুন লাগার পর তা দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দুটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

জেদ্দার গভর্নর প্রিন্স মিসাল বিন মাজেদ জানিয়েছেন, সৌদি সিভিল ডিফেন্স সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেছে। সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, অগি্ননির্বাপক বাহিনীর ১২টি ইউনিট খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ভবনগুলোর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আল বালাদ এলাকার মিউনসিপ্যালটির প্রধান সামি নাওয়ার জানিয়েছেন, ভবনগুলোর মধ্যে আল আশমাউই হাউস, কাল কামসানি হাউস ও আবদুুল আল হাউস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অপর তিনটি ভবনের নাম তিনি জানাননি।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল সাইদ সারহান বলেছেন, ‘মঙ্গলবার বিকেলে উদ্ধারকারী দল প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

সৌদি আরবে ছয়টি বহুতল ভবনে একসাথে আগুন

আপডেট সময় ০৩:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭