ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওসমানীনগরে অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইউএনওর অনুদান প্রদান

অাকাশ জাতীয় ডেস্ক:

যুগান্তরে সংবাদ প্রকাশের পর সিলেটের ওসমানীনগরের অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউএনও।

সোমবার বিকাল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা রাখালের বাসায় গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

এ সময় রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে রাখাল চন্দ্রকে আরও কিছু অনুদান প্রদানের জন্য সমাজসেবা কর্মকর্তাকেও নির্দেশনা দেন ইউএনও মো. আনিছুর রহমান।

‘ওসমানীনগরে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় মুক্তিযোদ্ধা’ শিরোনামে সোমবার যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ইউএনওর নজরে পড়লে অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেন ইউএনও। অনুদান প্রদান কালে ইউএনওর সঙ্গে যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, জয়নাল আবেদীন ও কবির আহমদ উপস্থিত ছিলেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা একান্ত জরুরি। আমি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছি। আরও অনুদানের জন্য জেলাপ্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওসমানীনগরে অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইউএনওর অনুদান প্রদান

আপডেট সময় ১১:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮