ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জিহাদি বইসহ জেএমবির ৪ সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার রাত প্রায় সোয়া ১২টার দিকে নাচোল উপজেলার আমলাইন এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে থাকা কিছু জিহাদি বই, হ্যান্ডনোট ও লিফলেট এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত ফজর আলী মণ্ডলের ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার ও একই ইউনিয়নের কাইঠ্যাপাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে সুলাভ ওরফে সানাউল্লাহ, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মনিরুল ইসলাম ওরফে লাদেন ও একই ইউনিয়নের বেনীচক গ্রামের মুজিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলি মোস্তফা জানান, জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রোববার রাত সোয়া ১২টার দিকে নাচোল উপজেলার আমলাইন এলাকায় একটি পেয়ারা বাগানে অভিযান চালায়।

এ সময় জিয়াউর রহমান, তৌফিকুল ইসলাম ও সুলাভ সানাউল্লাকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মনিরুল ইসলাম লাদেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি জানান, তারা দলে নতুন সদস্য ও অর্থ সংগ্রহের জন্য তৎপরতা চালাচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জিহাদি বইসহ জেএমবির ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮