ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় নেই: মেয়র লিটন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো ছাড়া নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা বা জুয়া খেলে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, রাজশাহীতে বড় ধরনের অপরাধ অনেক কম। তারপরও কিছু চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। এগুলো বন্ধে কাজ করতে হবে। এছাড়া ছাত্রাবাসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে হবে।

রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় মেয়র লিটন বলেন, মহানগরীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বক্স নেই। আপনারা পয়েন্টগুলো চিহ্নিত করে দিবেন। দ্রুত আমরা সেসব স্থানে পুলিশ বক্স স্থাপন করব।

ফুটপাত দখল নগরীর মানুষের দুর্ভোগের অন্যতম কারণ। ফুটপাত দখলমুক্ত করতে কাজ করবেন। এছাড়া ইজিবাইক নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা চান নতুন এই মেয়র।

সভায় মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ দুই ইস্যুতে সকলের সার্বিক সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপপুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপপুলিশ কমিশনার (পশ্চিম) আমির জাফর, উপপুলিশ কমিশনার (পূর্ব) সাজিদ হোসেন, উপপুলিশ কমিশনার (শাহ মখদুম) হেমায়েতুল ইসলাম, উপপুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদিন, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আলমগীর হেসেন, মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, বোয়ালিয়া জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার একরামুল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদক ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় নেই: মেয়র লিটন

আপডেট সময় ১০:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮