ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বি. চৌধুরীর অবস্থানকে ইনুর সমর্থন

অাকাশ জাতীয় ডেস্ক:

বি. চৌধুরীর অবস্থানকে সমর্থন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনো ভিত্তি নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরী তাদের অবস্থা পরিষ্কার করেছেন। তারা শনিবার) পরিষ্কার করেছেন যে, বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না, তারা আওয়ামী লীগের জোটেও আসবেন না। তাদের এই অবস্থানকে আমি শ্রদ্ধা করি।’

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাম্প্রতিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘এদের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই সাত দফার মাধ্যমে ভূতের সরকার নাজিল করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনও নির্বাচনি জোট নয়, এটি নির্বাচনি ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষাকবচ।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বি. চৌধুরীর অবস্থানকে ইনুর সমর্থন

আপডেট সময় ০৯:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮