ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

‘জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা’

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা। জাতীয় পার্টি কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল।

রোববার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার আরো বলেন, আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন ও জোট গঠন নিয়ে কথা বলবেন। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা। মহাসমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীকে দিক-নির্দেশনা দেবেন।

তিনি বলেন, ক্ষমতা ছেড়ে দেয়ার পর গত সাতাশ বছরের প্রতিটি সংসদে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখীদল তাই আগামী নির্বাচনেও অংশ নিতে ৩০০ আসনেই প্রস্তুতি রয়েছে জাতীয় পার্টির।

জাপার এই মহাসচিব বলেন, দেশের মানুষ এখনো জাতীয় পার্টির নয় বছরের সুশাসন ভুলে যায়নি। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। সন্ত্রাস, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই।

তিনি বলেন, দেশের মানুষ জানে পল্লীবন্ধু নয় বছরের শাসনামলে যে উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের যে নজির আছে তা গেলো ২৭ বছরে কেউ করতে পারেনি। অতীতের যেকোন সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী, তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি সাধারন মানুষের রায় নিয়ে একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে পারবে।

এ সময় তিনি ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী। জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএ মহাসচিব এড. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্মসাংগঠনিক সম্পাদক মাওলানা সাইয়েদ মুজাফ্ফর আহমদ মুজাদেদ্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুছা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্মসাংগঠনিক সম্পাদক এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, জাতীয় ইসলামী মহাজোটের সিনিয়র কো-চেয়াম্যান কেএম আবু হানিফ হুদয়, বিএনএ প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসাইন প্রধান, ইসলামী মহাজোটের মুখপাত্র ক্বারী মাওলানা মোঃ আসাদুজ্জামান, বিএনএ মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

‘জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা’

আপডেট সময় ০৯:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮