ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মধুখালীতে মাছের ট্রাকে ৭০৬ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছের ট্রাক থেকে ৭০৬ বোতল ফেন্সিডিলস জব্দ করেছে র‌্যাব। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার জলকারইতা গ্রামের মো. লুৎফর রহমানের পুত্র মো. বিল্লাল হোসেন (৩৯) ও একই এলাকার সোবহান হোসেনের পুত্র মো. সোহরাব হোসেন (২১)।

র‌্যাব জানায়, একটি মাছের ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‌্যাব। পরে র‌্যাব-৮ বরিশালের ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দিনের যৌথ নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় বিল্লাল ও সোহরাবকে ৭০৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বিল্লাল হোসেন এবং সোহরাব হোসেন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেন্সিডিল সংগ্রহ করে আসছে। এসব ফেন্সিডিল ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মধুখালীতে মাছের ট্রাকে ৭০৬ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ২

আপডেট সময় ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮