ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তবে রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেয়া যায় সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল বাজারে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় আইনমন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচিতে কেউ সাড়া দিচ্ছে না। তাদের কর্মসূচিতে কোনো মানুষ থাকে না, তা জনগণই দেখছে।

নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,এ বিষয়ে প্রধানমন্ত্রীই বলতে পারবেন। তবে তিনি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

এর আগে আইনমন্ত্রী সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় আসেন।

পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে উপজেলা মোগড়া, মনিয়ন্দ, কর্নেলবাজার এলাকায় গণসংযোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে মন্ত্রী কসবার উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮