ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

তারেক রহমানকে ফেরত আনার চেষ্টা করা হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে অবহিত হয়েছে। আগামীতে তারেক রহমানকে ফেরত আনার চেষ্টা করা হবে।

শুক্রবার বেলা ১১টায় পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ রায়ের মধ্য দিয়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগেও কানাডার আদালত টেরোরিস্ট দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এ রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়েছে।

তিনি বলেন, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার চেষ্টা করা হবে।

সেতুমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নিতে আসবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

তারেক রহমানকে ফেরত আনার চেষ্টা করা হবে: কাদের

আপডেট সময় ০৩:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮