ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তন ব্যবহারে ভাড়া গুনতে হবে সহযোগীদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সুপরিসর ও আধুনিক সুবিধাসম্পন্ন কেন্দ্রীয় মিলনায়তন ব্যবহারে ভাড়া গুনতে হবে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ১০ তলাবিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত এ মিলনায়তনটি। সংগঠনের বাইরে আপাতত কাউকে ভাড়া দেয়া হচ্ছে না বলে আওয়ামী লীগসূত্রে জানা গেছে।

ইতিমধ্যে দলটির পক্ষ থেকে একটি ভাড়া নির্ধারণ করে সহযোগী সংগঠনগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার সকালে ১৫ হাজার টাকা ভাড়া জমা দিয়ে কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ১৪ দল।

এ ভাড়া বিভিন্ন সংগঠনের জন্য ভিন্ন ভিন্ন। সংগঠনগুলোর আয়ের ওপর ভিত্তি করেই ভাড়ার ক্ষেত্রে পার্থক্য রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি, দলের সাধারণ সম্পাদকের কর্মসূচি ভাড়ার আওতামুক্ত থাকছে। ভাড়ার রশিদ থেকে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং আওয়ামী লীগের প্রত্যেক উপকমিটির বৈঠকের জন্য ভাড়া বাবদ গুনতে হবে ২৫ হাজার টাকা।

আর ১০ হাজার টাকা করে ভাড়া দিতে হবে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগকে।

এ ছাড়া সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মহিলা শ্রমিক লীগের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তন ব্যবহারে ভাড়া গুনতে হবে সহযোগীদের

আপডেট সময় ০৩:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮