ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসিতে নিবন্ধন রাখার যোগ্যতা হারিয়েছে বিএনপি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

দল হিসেবে বিএনপির নির্বাচন কমিশনে নিবন্ধন রাখার যোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আদালতে রায়ের পর ক্লিয়ার হয়ে গেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের নৈতিকতা ও ভাবমূর্তি এখন তলানিতে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কানাডার আদালত ও বাংলাদেশের আদালতের রায় বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছে। বিএনপি যে রাজনৈতিকভাবে সন্ত্রাসী সংগঠন, দেশের জনগণ তাদের সেভাবেই দেখবে। ইসিতে তাদের দলের নিবন্ধন রাখার যোগ্যতা হারিয়েছে।

তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে কিনা এটি তাদের ব্যাপার। এ অবস্থায় তারা কী করবে এটিও তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো মাথাব্যথা নেই।

‘বিএনপি সকালে একটি বলে বিকালে আরেকটি বলে। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের অধিকার। আমরা কি তাদের দাওয়াত দিয়ে নির্বাচনে আনব। গত নির্বাচনে যায়নি ভুল করেছে। তার মাসুল এখন দিচ্ছে।’

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হকও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসিতে নিবন্ধন রাখার যোগ্যতা হারিয়েছে বিএনপি: কাদের

আপডেট সময় ০৩:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮