ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইন্ডোজ টেনের আপডেট শুরু

আকাশ আইসিটি ডেস্ক:

অক্টোবর মাসে উইন্ডোজ ১০ আপডেট পাঠানোর কথা ঘোষণা করেছিল মাইক্রোসফট। কাজও শুরু হয়েছিল। কিন্তু শুরুতেই বিপত্তি। যে সব গ্রাহক নিজের কম্পিউটারে এই আপডেট করেছে তারা কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ তোলেন। এর পরেই নতুন উইন্ডোজ ১০ আপডেট পাঠানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট।

সমস্যার সমাধান করে আবার উইন্ডোজ ১০ আপডেট পাঠানো শুরু করল মাইক্রোসফট

এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে আবার ১৮০৯ উইন্ডোজ ১০ আপডেট গ্রাহকের কম্পিউটারে পাঠানো শুরু হয়েছে। ‘এই ডাটা ডিলিট হওয়া নিয়ে আমরা সম্পূর্ণভাবে তদন্ত করেছি। কোম্পানির অন্তবর্তী তদন্তের পরেই আবার আপডেট পাঠানো শুরু হয়েছে।’ বিবৃতে জানিয়েছে মাইক্রোসফট।

প্রথম দুই দিনে খুব কম সংখ্যক গ্রাহক এই আপডেট করেছিলেন। যে সব গ্রাহক এই আপডেটের সময় নিজেদের ডাটা হারিয়েছেন মাইক্রোসফটের তরফ থেকে সেই গ্রাহকদের ডাটা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে এই ডাটা ফিরিয়ে আনার কাজে কোন টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকের হারানো ডাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, ‘হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনা সম্ভব কী না তা আমরা বলতে পারছি না। তবে কোম্পানির তরফ থেকে ক্ষতগ্রস্ত সব গ্রাহকের ডাটা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যদি আপনার কম্পিউটারে ফাইল ডিলিট হয়ে থাকে তবে যত কম সম্ভব কম্পিউটার ব্যবহারের চেষ্টা করুন আর যত শিঘ্রই সম্ভব মাইক্রোসফটের সাথে যোগাযোগ করুন।’

গত সপ্তাহে প্রথম অক্টোবর উইন্ডোজ ১০ আপডেট পেতে শুরু করেছিলেন গ্রাহকরা। আপডেটের পরেই কিছু গ্রাহক কম্পিউটার থেকে ডাটা ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। তৎক্ষণাৎ সেই আপডেট পাঠানো বন্ধ করে কোম্পানি। আবার সেই আপডেট পাঠানো শুরু করল মাইক্রোসফট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উইন্ডোজ টেনের আপডেট শুরু

আপডেট সময় ০১:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮