ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মামলা

আকাশ বিনোদন ডেস্ক:

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে যৌন হয়রানির অভিযোগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

নানা পাটেকর ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচার্যসহ চারজনের নামে এ মামলা করা হয়। খবর-হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় মামলার পর তনুশ্রী দত্তের জবানবন্দি নেয় পুলিশ। এ সময় তনুশ্রী দত্তের সঙ্গে ছিলেন তার আইনজীবী নিতীন সাতপুত।

তিনি বলেন, ‘তনুশ্রীর জবানি ইংরেজিতে রেকর্ড করা হয়েছে, যাতে তিনি (তনুশ্রী) সেটা বুঝতে পারেন। পুলিশ মারাঠি ভাষায় জবানবন্দি লিখছিল। পরে আমরা অনুরোধ করেছিলাম, সেটা যেন ইংরেজিতে লেখা হয়। তাহলে ১০ বছর আগের ঘটে যাওয়া ঘটনাগুলো পরে আর ঘটবে না।’

এর আগে মামলার সুবিধার্থে বুধবার মুম্বাই পুলিশ ও মহিলা কমিশনের কাছে ৪০ পৃষ্ঠার একটি নথি জমা দেন তনুশ্রী দত্তর আইনজীবী।

২০০৮ সালে তনুশ্রীর বাবা তপন কুমার দত্ত মেয়ের গাড়িতে হামলার ঘটনায় একটি মামলা করেছিলেন। ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেট থেকে বের হয়ে আসার পর তাদের গাড়িতে হামলা চালিয়েছিল অজ্ঞাত লোকেরা।

প্রসঙ্গত, নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে দেশজুড়ে ঝড় তুলেছেন তনুশ্রী দত্ত।

অভিনেত্রীর দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তাকে যৌন হয়রানি করেছিলেন নানা পাটেকর।

এ ঘটনায় তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা।

সম্প্রতি তনুশ্রী দত্তকে এ অপবাদ প্রত্যাহার তুলে নিয়ে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠান নানা পাটেকর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮