ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক বিভাগ ‘নগদ’ নামে বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে যাচ্ছে। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হতে যাওয়া এই সেবাটি।

‘নগদ’ শীর্ষক এই সেবাটি পরিচালিত হবে ডাক বিভাগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত “বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ২০১০” এর ৩ এর ২ এফ ধারার সুদৃঢ় এবং সুস্পষ্ট আইন অনুযায়ী।

২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের এই সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এই ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল।

এই সেবার অধীনে গ্রাহকদের অধিকতর লিমিট দেয়ার প্রসঙ্গে ডাক বিভাগের মহা পরিচালক সুশান্ত কুমার মন্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে শত বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং দেশব্যাপী ৯৮৮৬টি পোস্ট অফিস।

তিনি বলেন, কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল খাতে যেকোন অনিয়ম দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে বাংলাদেশ ডাক বিভাগ।

সুশান্ত কুমার মন্ডল বলেন, বাংলাদেশ ডাক বিভাগ সফলতার সঙ্গে ওর্য়াল্ড ব্যাংক, রেড ক্রস, ইউএনডিপি, এটুআই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রান্তিক পর্যায়ে আর্থিক লেনদেন বহু বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছে।

আর এই বিশেষ সেবাটির যথাযথ পরিচালনায় সরকারি দিক নির্দেশনা তো থাকছেই। অতএব এর সঙ্গে অন্য কোন নিয়ন্ত্রক ব্যবস্থার অধিক্রমন হওয়ার কোন সুযোগ নেই বলেও সুশান্ত কুমার উল্লেখ করেন।

এছাড়াও সেবাটিকে আরও অভিনবত্বের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সকল নিয়ম মেনে মাস্টার এজেন্ট হিসেবে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নিয়োগ দেয়া হয়েছে যাদের রয়েছে এই খাতের পূর্বঅভিজ্ঞতা সম্পন্ন দক্ষ জনবল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’

আপডেট সময় ০৬:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮