অাকাশ জাতীয় ডেস্ক:
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনতার আদালতের পর আইনের আদালতে আবারও প্রমাণ হলো বিএনপি-জামায়াত রাজনৈতিক খুনিচক্র। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করাই বিএনপি-জামায়াতের রাজনীতি।
বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ইনু আরও বলেন, বিএনপি-জামায়াত খুনিচক্রের সঙ্গে ড. কামাল হোসেনের ওকালতি রাজনৈতিক বিশ্বাসঘাতকতা।
এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ দলীয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















