ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সাগর, ফেরদৌস আরা, ব্রাউনিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

বৈরি আবহাওয়ার কারণে আকাশে উড়তে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকার একটি হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া। দুর্ঘটনার কবলে অন্যান্য যাত্রীরা হলেন- রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে যোগ দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।

অনুষ্ঠান শেষে তাঁরা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। হেলিকপ্টারটি মাত্র ১০ হাত দূরে পড়লেই দুর্ঘটনা মারাত্মক হতে পারত।

পাইলট জানিয়েছেন, হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করেন। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ।

ওসি জানান, কেউই গুরুতর আহত হননি। পাইলট ছাড়া বাকি সবাইকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হেলিকপ্টারের পাইলট ঘটনাস্থলেই আছেন। তিনি সুস্থ্য আছেন।

গোদাগাড়ী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, দমকল সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে। তবে আহতদের অবস্থা ততটা গুরুতর নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সাগর, ফেরদৌস আরা, ব্রাউনিয়া

আপডেট সময় ০৫:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮