ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

এ রায় একটি কারসাজি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার রায়কে ‘স্টেট স্পনসরড জাজমেন্ট’ বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিচার হিসেবে আখ্যায়িত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্চনা পূরণে এ রায়। রায়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করে তিনি বলেন, একতরফা নির্বাচন করার জন্য এ রায় একটি কারসাজি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ২১ আগস্ট বোমা হামলা মামলায় তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ফাঁসানোর জন্য রাষ্ট্রযন্ত্রকে কি নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল, সেই সম্পর্কে আপনাদের ইতোপূর্বে অবহিত করেছি। তিনি বলেন, হাত-পায়ের নখ তুলে নিয়ে শারীরিক নির্যাতনের মাধ্যমে সম্পূরক জবানবন্দি নেয়া হয়েছিল।

বিএনপির এ মুখপাত্রের ভাষ্য- মুফতি হান্নান দাবি করে বলেন, ব্যাপক নির্যাতন করে সিআইডির লিখিত কাগজে তার সই আদায় করা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্যই কারও ইচ্ছা পূরনে এ রায় দেয়া হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তথ্যমতে এ পর্যন্ত দেশের বিভিন্ন কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতায় প্রায় ৬ হাজারের মতো ভয়ঙ্কর আসামি ছেড়ে দেয়া হয়েছে। সুতরাং সরকার এবং সরকারনিয়ন্ত্রিত বিচার প্রক্রিয়া দুষ্টকে পালন করারই দায়িত্ব গ্রহণ করেছে।

‘যতদিন এ ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকবে, ততদিন কেউ ন্যায়বিচার পাবে না বলেই জনগণ মনে করে’, বলেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ রায় একটি কারসাজি: রিজভী

আপডেট সময় ০২:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮