ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নায়কের খোঁজে প্রিয়াঙ্কা

অাকাশ বিনোদন ডেস্ক: 

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে বলিউডের চেয়ে হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। তার বেশির ভাগ সময় কাটছে হলিউড প্রজেক্ট নিয়ে। মাঝে মধ্যে ছুটি কাটাতে ভারতে আসেন তিনি।

সম্প্রতি ফের মুম্বাইয়ে এসেছেন প্রিয়াঙ্কা। তবে এবার ছুটি কাটাতে নয়, তার পরবর্তী সিনেমার নায়ক খুঁজতে এসেছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা গুস্তাখিয়া, এ সিনেমার নায়ক খুঁজতে মুম্বাইয়ে এসেছেন তিনি। হলিউডে যাওয়ার পর এটিই প্রিয়াঙ্কার প্রথম বলিউড সিনেমা। এ কারণেই সিনেমাটিতে বেশ গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী। এছাড়া এটি প্রযোজক হিসেবে প্রিয়াঙ্কার প্রথম বলিউড সিনেমা।

উর্দু কবি সাহির লুধিয়ানবি ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি বানসালির সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি অমৃতা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্র অর্থাৎ সাহিরের চরিত্রে প্রাথমিকভাবে অভিষেক বচ্চন ও ইরফান খানের নাম শোনা গেছে। তবে শেষ পর্যন্ত এ দুজনের মধ্যে একজন নাকি অন্য কেউ অভিনয় করবেন তা নির্ধারণ হয়নি।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবদামাধ্যমে বলেন, ‘এই মাসের মধ্যেই সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্রে কে অভিনয় করবেন তা নির্বাচন করতে হবে। যদিও বানসালি বর্তমানে পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তবুও ২০১৮ সালের মাঝামাঝি থেকে প্রিয়াঙ্কার এই সিনেমাটির শুটিং শুরু করতে চাইছেন তিনি। আগামী বছর মার্চ নাগাদ সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। সুতরাং এর আগেই নায়ক চরিত্রে কে অভিনয় করবেন তা নির্ধারণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নায়কের খোঁজে প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭