ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

‘মাস্টার মাইন্ড’ তারেকের ফাঁসি চায় আ.লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি না হয়ে যাবজ্জীবন হওয়ায় সন্তুষ্ট নয় সরকারি দল আওয়ামী লীগ। তারা তারেক রহমানের ফাঁসি দাবি করেছে। সরকার পক্ষকে তারেকের ফাঁসি চেয়ে আপিলের আবেদন করা হবে বলেও জানিয়েছে দলটি।

বুধবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট মামলার রায় হয়েছে আজকে। আমরা ন্যায়বিচার চেয়েছি। আমরা জাস্টিস চেয়েছি, আমরা বিচারকে প্রভাবিত করিনি। আজকে আদালত বিলম্ব হলেও রায়টি দিয়েছে।’

‘আমরা মনে করি এটা একটা ভালো রায়, এই রায়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাই, অন্তত একটা বিচার তো হয়েছে। কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারিনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’২১ আগস্টের মাস্টার মাইন্ড, প্ল্যানার, বিকল্প পাওয়ার হাউজ তারেক রহমান সর্বোচ্চ শাস্তি পেতে পারতেন। তিনি যা করেছেন তার প্রাপ্য শাস্তিটুকু পেতে পারতেন।’

কাদের বলেন, ‘আমরা তারেক রহমানের ফাঁসি দাবি করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফাঁসি দাবি করছি। যে বর্বর তাণ্ডব করেছে ওই দিন, মুফতি হান্নানের জবানবন্দিতে তা এসেছে, বাস্তবেতো তাই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী না থাকায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্টমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান জানতেন, আর তিনি জানতেন না, এটা নয়।

তাই তিনিও এই ঘটনার দায় এড়াতে পারেন না।’

এই মামলায় আপিল করা হবে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা সরকারের কাছে আপিলের আবেদন জানাবো।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

‘মাস্টার মাইন্ড’ তারেকের ফাঁসি চায় আ.লীগ

আপডেট সময় ১২:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮