ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলেটের ফিচার পরিবর্তন

আকাশ আইসিটি ডেস্ক: 

কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন ‘ডিলিট ফর এভরিওয়ান ফিচারের মাধ্যমে। এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি গত বছর নভেম্বর মাসে প্রকাশ্যে আসে। লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয় হয়ে ওঠে এই ফিচারটি। কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন। কিন্তু এ সময় খুবই অল্প বলে অভিযোগ জানাচ্ছিলেন গ্রাহকরা।

এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে বদল আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করে দেয়া হয়েছে। ফলে মেসেজ পাঠানোর পরেও ডিলিট করতে হাতে ১ ঘণ্টা সময় পাওয়া যাবে।

চলতি সপ্তাহেই ‘ফরওয়ার্ড মেসেজিং’ নামে ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। আপনার পাঠানো মেসেজ অন্য কাউকে ফরওয়ার্ড করলে এ ফিচারটির মাধ্যমে সহজেই তা বোঝা যাবে। তবে হোয়াটস অ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের নতুন সুবিধা এ মুহূর্তেই পাচ্ছেন না সবাই। শুধু হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনেই বরতমানে এ সুবিধা পাওয়া যাবে। -আইটি ডেস্ক

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলেটের ফিচার পরিবর্তন

আপডেট সময় ০২:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮