ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার নিরাপত্তায় ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রাফের কর্মশালা

আকাশ আইসিটি ডেস্ক:

কেরানীগঞ্জ উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সাইবার জগতে সংগঠিত অপরাধ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দিনব্যপী এক কর্মশালার আয়োজন করে সাইবার নিরাপত্তা বিষয়ক সংগঠন ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ)।

ইনোভেটিভ আইকন টেকনোলজির উদ্যোগে এবং ডিজিটাল টাইমের সহযোগিতায় সোমবার উপজেলার তেঘরিয়া ইউনিয়নে অবস্থিত তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সাইবার নিরাপত্তা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বর্তমানে অপরাধ সংগঠনের একটি ভয়ংকর জায়গা হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যবহারে কিছু নিয়ম নীতি মেনে চলা শিক্ষার্থীদের জন্যে একান্ত প্রয়োজন। কর্মশালা শেষে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সাইবার নিরাপত্তা কর্মশালায় ক্রাফের প্রেসিডেন্ট জেনিফার আলম নিজেকে সাইবার জগতে কিভাবে নিরাপদ রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন।

এছাড়া সাইবার ক্রাইমের শিকার হলে পরিবারকে সঙ্গে নিয়ে আইনি সহায়তা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন ক্রাফের এক্সিকিউটিভ আইটি অ্যানালিস্ট সিয়াম বিন শওকত, ডিজিটাল ফরেনসিক হেড ইশরাক হাসান নাবিল, হেড অফ অপারেশনস মেহনাজ তাবাসসুম এবং এক্সিকিউটিভ এডমিন আয়েশা সিদ্দিকা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী শিক্ষা অধ্যাপক এস এম রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার জাহান।

এছাড়াও এই কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার নিরাপত্তায় ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রাফের কর্মশালা

আপডেট সময় ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮