ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

বাম ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজের আমূল পরিবর্তনে ও বর্তমান ‘রাজনৈতিক সঙ্কট’ থেকে উত্তোলনের লক্ষ্যে ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন- এই চারটি দলের একাংশের নেতারা নতুন এ জোটটি গঠনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ নেতা ও সংগঠনের সদস্য শওকত হোসেন আহমেদ, সমাজতান্ত্রিক দলের নেতা ও সদস্য সরওয়ার মোর্শদ এবং বাসদ নেতা ও সংগঠনের সদস্য মঈন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজন জোটের সমন্বয়ক থাকবেন। এছাড়াও দুজন স্থায়ী সদস্য ও একজন বিকল্প সদস্যের সমন্বয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত হবে।

সংগঠনের মূল দাবি- আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপ্লবী তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা। এই বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আগামী ১৯ অক্টোবর রূপরেখা তুলে ধরা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

বাম ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ

আপডেট সময় ০৮:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮