ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান

দুশ্চিন্তার কিছু নেই: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেলবোর্নের অর্থোপেডিক সার্জন প্রফেসর গ্রেগ হয়কে নিজের বাঁ হাতের আঙুল দেখিয়েছেন সাকিব আল হাসান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেগ জানিয়েছেন সব কিছু ঠিক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

বিভিন্ন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সাকি বলেন, ‘রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। খেলার জন্য পুরোপুরি ফিট হতে সময় লাগবে।’

আগামী রোববার পর্যন্ত সাকিবকে হাসপাতালে থাকতে হবে। তবে ব্যাট হাতে নিতে অপেক্ষা করতে হবে মিনিমাম তিন মাস। এই সময়ের মধ্যে ব্যথা কমে গেলে তখন বোঝা যাবে হাতে অস্ত্রোপচার লাগবে কি না। যদি ব্যথা থেকে যায় তাহলে অস্ত্রোপচারের বিকল্প নেই।

গত জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোট নিয়েই দলের স্বার্থে খেলেছেন। সর্বশেষ এশিয়া কাপেও তার চোট নিয়ে অনেক কথা হয়।

সাকিব চেয়েছিলেন এশিয়া কাপের আগেই আঙুলের অস্ত্রোপচার করাতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারে এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাতে রাজি হন সাকিব।

কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে আঙুলের মারাত্মক আকার ধারণ করে। যে কারণে টুর্নামেন্ট চলা অবস্থায় দুবাই থেকে দেশে ফেরত আসেন দেশসেরা এ অলরাউন্ডার। উন্নত চিকিৎসার জন্য সাকিব এখন অস্ট্রেলিয়া আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে

দুশ্চিন্তার কিছু নেই: সাকিব

আপডেট সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮