ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয়: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয় এবং রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতাদের জড়িয়েছে।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে। এ মামলায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয়: ফখরুল

আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮