ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দলই গণতন্ত্র দিতে পারেনি’

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির লাঙলে ভোট দিয়ে তাদের আস্থা ব্যক্ত করবে। গত দুই যুগের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় মানুষের আস্থা এখন জাতীয় পার্টির ওপর। কারণ জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো রাজনৈতিক দলই সুশাসন, গণতন্ত্র আর উন্নয়ন দিতে পারেনি।

সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ দেশের মানুষের আস্থা ও বিশ্বাস বাড়িয়ে দেবে। তাই মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বানও জানান তিনি।

সভায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, কো-চেয়ারম্যান কেএম আবু হানিফ হুদয়, মহাসচিব আবুল হাসনাত, ক্বারী মাওলানা আসাদুজ্জামান, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এমএ মতিন, সিনিয়র যুগ্ম মহাসিচব মাওলানা শউম আবদুস সামাদ, অধ্যাপক এমএ মোমেন, সৈয়দ মোজাফ্ফর হোসেন, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, বিএনএর চেয়ারম্যান সেকান্দার আলী মনি, মহাসচিব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, মো. আকতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহম্মদ, আতাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মুফতি শরাফত হুসেইন, অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহাসনগর সভাপতি এনামুল হক মুছা।

সভায় সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, ইসলামি ফ্রন্টের এমএ মতিন, শউম আবদুস সামাদ, ক্বারী মাওলানা মো. আসাদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, বিএনএর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান। কাল জাতীয় পার্টির বিশেষ সভা

সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে আগামীকাল সকাল ১১টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। জরুরি ওই সভায় ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

‘জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দলই গণতন্ত্র দিতে পারেনি’

আপডেট সময় ০৬:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮