ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

১৬ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৬৫ বছরের শেখ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৬ বছর বয়সী কিশোরীর পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের বয়স ৬৫ বছর। স্বাভাবিকভাবে সম্পর্কের হিসেবে তারা দাদা-নাতনি হওয়ার কথা। কিন্তু অবাক হলেও সত্যি যে ওই বৃদ্ধের সঙ্গেই কিশোরীর বিয়ে হয়েছে।

সম্প্রতি ভারতে এসে হায়দ্রাবাদের নবাব সাহেব এলাকার ওই কিশোরীকে বিয়ে করে নিজের দেশ ওমানে নিয়ে গেছেন ৬৫ বছরের শেখ। তবে কিশোরীর মা সায়িদা আন্নিসা বুধবার ফালাকনুমা পুলিশ স্টেশনে এসে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ, মেয়ের অমতে তার স্বামী সিকান্দার এবং তার ননদ মিলে ওই বৃদ্ধের সঙ্গে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। তার মেয়ে কোনোভাবেই ওই লোককে বিয়ে করার মন-মানসিকতা রাখে না।

তিনি আরও বলেন, গত রমযানের আগে এক আবাসিক হোটেলে তারাই কাজি ডেকে মেয়ের বিয়ে পড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ওমান থেকে নিজের মেয়েকে ফিরিয়ে আনার দাবিও জানান সায়িদা।

বিয়ের পর চারদিন আবাসিক হোটেলে একসঙ্গে কাটানোর পর তার মেয়ের পাসপোর্ট জোগাড় করে ওমানে নিয়ে গেছেন ওই বৃদ্ধ। তাতে তার স্বামী সিকান্দার সহায়তা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে শেখের দাবি, তিনি পাঁচ লাখ রুপির বিনিময়ে ওই কিশোরীকে কিনে নিয়েছেন। সিকান্দারকে সেই রুপি দিয়েছেন তিনি। ওই পাঁচ লাখ রুপি ফেরত দিলেই কিশোরীকে ফেরত পাঠিয়ে দেয়ার কথা বলেছেন শেখ।

মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চাপ দিলে সিকান্দার পাল্টা হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন সায়িদা। তার দাবি, ওমানে উন্নত জীবনযাত্রার ভিডিও বার বার দেখিয়ে মেয়েকে ফাঁসিয়েছেন সিকান্দার।

মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে ফালাকনুমার এসিপির কাছে আকুতি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

১৬ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৬৫ বছরের শেখ

আপডেট সময় ০৪:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭