ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

‘হারানো বাড়ি’তে রিয়াজ-মেহজাবিন

আকাশ বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জন্য আরও একবার জুটি বাঁধলেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি ‘হারানো বাড়ি’ নামের একটি টেলিছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ফরিদুর রেজা সাগরের লেখা গল্প থেকে নির্মিতব্য এ টেলিছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। আসছে বিজয় দিবস উপলক্ষ্যে এটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। যদিও শুটিং এখনও শুরু হয়নি।

টেলিছবিটি সম্পর্কে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘প্রতি বছর বিজয় দিবস এলেই চ্যানেল আইয়ের জন্য বিশেষ টেলিছবি নির্মাণ করি। ২০১২ সাল থেকে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ‘হারানো বাড়ি তারই ছোট্ট প্রয়াস। টেলিছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রিয়াজ ও মেহজাবিনকে। এছাড়া মামুনুর রশিদও থাকবেন। শিগগিরই এটির শুটিং শুরু করব।’

টেলিছবির কাহিনিতে দেখা যাবে, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এ প্রজন্মের দুটি ছেলে-মেয়ের। মেয়েটা ফটোগ্রাফার। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি দেখে সে ছেলেটির প্রতি আগ্রহী হয়। কারণ ওই বাড়িটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। তাছাড়া যুদ্ধের সময় মেয়েটির পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল। কাজেই ওই বাড়িতে যেতে ছেলেটার সঙ্গে সে বন্ধুত্ব করে।

একদিন মেয়েটাকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবহন করা সেই বাড়িতে যায় ছেলেটি। কিন্তু মেয়েটা সেখানে গিয়ে দেখে, সেই পুরনো বাড়ি আর নেই। সেটা ভেঙে বাংলো বানিয়ে ফেলেছে ছেলেটা। এটা দেখে ভয়ংকর ক্ষেপে যায় মেয়েটা।এর জেরে তাদের সম্পর্কেও ফাটল ধরে। মূলত এমন ঐতিহাসিক একটি বাড়ির গল্পই দেখানো হবে টেলিছবিটিতে।

নায়ক রিয়াজের সঙ্গে মেহজাবিনের এটি তৃতীয় কাজ। এর আগে ২০১৭ সালে রিয়াজের বিপরীতে দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে একটি হচ্ছে কৌশিক শংকর দাশের ‘এক যে ছিল রাজকন্যা’। এই নাটকটিও চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। এটির মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছিলেন রিয়াজ ও মেহজাবিন।

এ জুটির দ্বিতীয় নাটকটি ছিল ‘কান পেতে রই’। বানু শুকুর চিত্রনাট্য ও নির্দেশনার এ নাটকটি প্রচার হয়েছিল এটিএন বাংলায়। ‘এক যে ছিল রাজকন্যা’ রিয়াজ-মেহজাবিন জুটির প্রথম কাজ হলেও টিভিতে আগে প্রচার হয়েছিল ‘কান পেতে রই’। সেই হিসেবে এই নাটকটিকেই অনেকে রিয়াজ ও মেহজাবিনের প্রথম কাজ বলে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

‘হারানো বাড়ি’তে রিয়াজ-মেহজাবিন

আপডেট সময় ০১:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮