ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

খালেদার সাক্ষাৎ পেতে বঙ্গবন্ধু মেডিকেলে তার আইনজীবীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালটিতে গেছেন বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

রবিবার দুপুর ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে আইনজীবীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু মেডিকেলে যান। প্রতিনিধি দলে আছেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল।

হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতির চেষ্টা করছেন তারা। বিএনপির আরেক আইনজীবী এহসানুর রহমান বিষয়টি ঢাকাটাইমস‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এদিকে দুপুরের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতে পারেন বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড হওয়ার পর বিএনপি নেত্রীকে কারাগারে নেয়া হয়। আর মার্চের শেষে তার অসুস্থতার কথা শোনা যায়। ৭ এপ্রিল একবার বঙ্গবন্ধু মেডিকেলে রোগ পরীক্ষা করা হয়। এরপর জুলাইয়ে আরও এক দফা তাকে এখানে আনার চেষ্টা করা হয়।

কিন্তু সে সময় খালেদা জিয়া জানান, তার দাবি অনুযায়ী ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও তিনি যাবেন না। এমনকি সরকার সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার প্রস্তাব করলেও তিনি তা ফিরিয়ে দেন। পরে সেপ্টেম্বরে বিএনপি ইউনাইটেড না হলে অ্যাপোলোতে তাদের নেত্রীকে ভর্তির সুযোগ দেয়ার দাবি জানায়। কিন্তু সরকার বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেয়নি।

বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পুনর্গঠন চেয়ে একটি রিট আবেদনের পর গত ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ দেয়। সেই অনুযায়ী শনিবার সাবেক প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

খালেদার সাক্ষাৎ পেতে বঙ্গবন্ধু মেডিকেলে তার আইনজীবীরা

আপডেট সময় ০১:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮